এবার পে-স্কেল বাস্তবায়নে যে সিদ্ধান্ত নিলেন নতুন অর্থমন্ত্রী

  এবার পে-স্কেল বাস্তবায়নে যে সিদ্ধান্ত নিলেন নতুন অর্থমন্ত্রী


বর্তমান আর্থিক বাস্তবতায় নতুন পে-স্কেল কতটুকু কার্যকর করা সম্ভব হবে, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পে-স্কেলের সুপারিশ আগে পর্যালোচনা করতে হবে।

নবম পে-স্কেল পূর্ণাঙ্গ নাকি আংশিকভাবে বাস্তবায়ন হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা আমাদের আগে দেখতে হবে। না দেখে আমি কিছু বলতে পারব না। 

মোট ব্যয় কত হবে এবং তার কতটুকু বাস্তবায়ন সম্ভব, সেসব বিবেচনা করতে হবে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে বাংলাদেশের ট্যাক্স রাজস্ব ও ট্যাক্স-জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ার মধ্যেও সবচেয়ে নিচের দিকে। 

এসব বিষয় বিশ্লেষণ করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে—কতটুকু, কখন এবং কীভাবে বাস্তবায়ন করা যাবে, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।’ 

তিনি আরও বলেন, দেশের অর্থনীতি এমন হতে হবে যেখানে সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে। 

সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে হবে। বিভিন্ন স্তরের মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

অর্থনীতিতে সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে হবে এবং প্রত্যেক নাগরিক যেন অংশগ্রহণ ও সুফল ভোগের সুযোগ পান, সে পরিবেশ তৈরি করতে হবে।

Comments

Popular posts from this blog

#রমজান_মাসে_স্ত্রীর_সাথে_সহবাস_করার_উপায়।

ব্রেকিং নিউজ : রাষ্ট্রপতি ও স্পিকার পদে ২ নেতার নাম ঘোষণা!

#রমজান_মাসে_স্ত্রীর_সাথে_সহবাস_করার_উপায়।